ডাউনলোড করে নিন সেরা ৩ টি বাস সিমুলেটর গেম নিজের এন্ড্রয়েড ফোনের জন্য

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে আমি সেরা ৩ টি বাস সিমুলেটর গেম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

ডাউনলোড করে নিন সেরা ৩ টি বাস সিমুলেটর গেম নিজের এন্ড্রয়েড ফোনের জন্য

 

সেরা ৩ টি বাস সিমুলেটর গেম

আজকের এই সেরা ৩ টি বাস সিমুলেটর গেম টি আপনারা এন্ড্রয়েড কিংবা আইওস এও খেলতে পারবেন। বাস সিমুলেটর গেম গুলো হলো এমন গেম যে গেমে আপনাকে নিজে বাস চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে। তো এটা এক প্রকার ভ্রমণ গেম ও বলা যায়। তো আজকে এমন ৩ টি গেম সম্পর্কে আপনাদের জানাবো। তো নিচে সেই এক টি গেম সম্পর্কে জানানো হলো।

 

Bus Simulator Indonesia

মাঝারি সাইজের এমবি এর মধ্য ভালো হাই কোয়ালিটি গ্রাফিক্স এর বাস সিমুলেটর গেম খেলতে চান তো এই গেমটি আপনার জন্য। গেমটির সাইজের দিক থেকে এর গ্রাফিক্স অসাধারণ বলে আমার মনে হয়। তাছাড়া বাস কাস্টমাইজ, সাইড এঙ্গেল ইত্যাদি মোড পাবেন গেমটিতে৷ গেমটি একবার খেললে আপনারও ভালো লাগবে বলে আসা করছি।

এই গেমটি প্লে স্টোরে ৪.৪ রেটিংয়ে রয়েছে এবং এই গেমের ডাউনলোড সংখ্যা প্রায় ৫০ মিলিয়ন এর ও বেশি। এই গেমটির সাইজ মাত্র ৩১৯ এমবি এবং এর রিভিউ সংখ্যা প্রায় ২ মিলিয়ন। এই গেম টি আপনারা যদি খেলতে চান তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারেন।

 

World Bus Driving Simulator

এই গেমটি Dynamic Games Ltda কোম্পানী এর একটি গেম। মাঝারি সাইজের মধ্যে যদি ভালো কোয়ালিটির হাই গ্রাফিক্স কোনো বাস সিমুলেটর গেম খেলতে চান তাহলে আমার মতে এই গেমটি হবে আপনার জন্য বেস্ট চয়েজ। এই গেমটি তে আপনারা পেয়ে যাবেন অনেক গুলো মোড খেলার জন্য। এরই সাথে এই গেমটির বাসগুলোও অসাধারণ এবং আপনারা চাইলেই বাস গুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন।

এই গেমটি গুগল প্লে স্টোর থেকে ৪.২ র‍্যাটিং এ রয়েছে এবং এর রিভিউ সংখ্যা প্রায় ১৮৪ হাজার। এই গেমটি প্লে স্টোর থেকে ১০ মিলিয়নের ও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই গেমটি এর সাইজ ৫৫১ এম্বি। এই গেমটি খেলতে চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

 

Bus Simulator Bangladesh

এই গেমটি সম্পর্কে রিভিউ করতে পেরে আসলেই আমার অনেক ভালো লাগছে। নিজের দেশের তৈরিকৃত কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে আসলেই অনেক ভালো লাগে। বাংলাদেশের তৈরি করা প্রথম হাই গ্রাফিক্স গেম টি হলো এই গেম। যদিও এই গেমটি এর কোয়ালিটি অনেক ভালো এটা বলবো না। তাও আপনি মানিয়ে নিতে পারবেন। যেহেতু এটা প্রথম গেম আর মাত্র ৫-৬ মাস আগে আপলোড করা হয়েছে আমার মনে হয় ভবিষ্যতে আরো ভালো গেম পাবো + এই গেমটিকে আরো আপডেট করা হবে।

যাই হোক, এই গেমটি প্লে স্টোরে ৪.২ রেটিং এ আছে এবং এর রিভিউ সংখ্যা ১৫ হাজার। এটি প্লে স্টোর থেকে ৫০০ হাজার বার এর ও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই গেমটি এর সাইজ ১৬৮ এমবি এর মতো। এই গেমটি প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url