বিকাশের মাধ্যমে পল্লীবিদ্যুৎ বিল চেক এবং পরিশোধের নিয়ম

হ্যালো বন্ধুরা! আশা করি ভালো সকলে ভালো আছেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে স্বাগত জানাই এই ওয়েবসাইট TrickJano তে। বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি একটি নতুন আর্টিকেল নিয়ে। আজকের আর্টিকেলের টপিক হলো- বিকাশের মাধ্যমে পল্লীবিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম। তো চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।

বিকাশের মাধ্যমে পল্লীবিদ্যুৎ বিল চেক এবং পরিশোধের নিয়ম

বর্তমানে বাংলাদেশের প্রায় সকল গ্রামে-শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে পল্লীবিদ্যুৎ অন্যতম। আর এই বিদ্যুৎ ব্যবহারের একটা চার্জ (বিল) রয়েছে। সাধারণত বাংলাদেশে এই বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় মাসিকভাবে। আগে এই বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য লাইনে দাড়াতে হতো এবং বেশ সময়ও লাগতো। আর বর্তমানে মোবাইল ব্যাংকিং কিংবা বিকাশের মাধ্যমে এই পল্লীবিদ্যুৎ বিল অতি সহজে ও স্বল্প সময়ে পরিশোধ করা যায়।

বিকাশের মাধ্যমে পল্লীবিদ্যুৎ বিল পরিশোধের বেশ কিছু নিয়ম ও ধাপ রয়েছে। প্রথমে আপনাকে বিদ্যুৎ বিল চেক করতে হবে এবং সেই অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। যদিও বিদ্যুৎ বিলের কাগজে মোট বিলের পরিমাণ দেওয়া থাকে, তাই আপনারা বিদ্যুৎ বিল চেক না করেও পরিশোধ করতে পারবেন। কিন্তু বেশি নিরাপত্তার জন্য বিদ্যুৎ বিল চেক করে নেওয়াটা ভালো একটা পদক্ষেপ।

বিকাশের মাধ্যমে পল্লীবিদ্যুৎ বিল চেকের নিয়ম

বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেকের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • প্রথমে আপনার ফোনের কিপ্যাড থেকে ডায়াল করুন *247#
  • এরপর বেশ কিছু অপশন দেখতে পাবেন। তারপর সেই অপশনগুলো থেকে ৬ নং অপশন অর্থাৎ 6. Pay Bill অপশনে প্রবেশ করুন।
  • এরপর বিভিন্ন অপশন দেখতে পাবেন। প্রথমে আছে 1. Electricity (Prepaid). এরপরে আছে 2. Electricity (Postpaid). যেহেতু বাংলাদেশে প্রি-পেইড মিটার বা সংযোগ খুবই কম। তাই আপনারা এখান থেকে 2. Electricity (Postpaid) অপশনটিতে প্রবেশ করবেন।
  • এরপর 1. Palli Bidyut (Postpaid) অথবা 2. Palli Bidyut2 (Postpaid) অপশনে প্রবেশ করুন।
  • এরপর বিদ্যুৎ বিল চেকের জন্য ১ম অপশন অর্থাৎ 1. Check Bill অপশনে প্রবেশ করুন।
  • তারপর ১ম অপশনে মানে 1. Input SMS Account (A/C) number এ প্রবেশ করুন। (আপনারা চাইলে ২য় অপশনে প্রবেশ করে একটা একাউন্ট সেভ করে রাখতে পারেন)
  • এরপর আপনার বিলের এসএমএস হিসাব নং বা একাউন্ট নাম্বারটি নির্ভুলভাবে দিন এবং ওকে করুন।
  • এরপর বিলের মাস দিতে হবে। এবং এর ফরম্যাট হবে MMYYYY. অর্থাৎ মোট ডিজিট হবে ৬ টি। তার মধ্যে প্রথম ২টা ডিজিট হবে মাসের ক্রম। আর শেষ ৪ টা ডিজিট হবে ঐ বছরের সাল। মনে করেন আপনি মার্চ এর বিল দিবেন এবং সাল ২০২২। এক্ষেত্রে আপনার ডিজিট হবে- 032022. আশা করি বুঝতে পেরেছেন।
  • তারপর আপনার বিকাশ পিন নাম্বার দিতে হবে। আপনি পিন নাম্বারটি নির্ভুল ভাবে দিয়ে দিবেন এবং ওকে করবেন।
  • এরপর আপনার ফোনে মেসেজ চলে আসবে যে, আপনার ঐ মাসের বিল কত?

এভাবে আপনি বিল চেক করতে পারবেন। এরপর আপনাকে বিল পে করতে হবে।

বিকাশের মাধ্যমে পল্লীবিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • প্রথমে আগের মতো আপনার ফোনের কিপ্যাড থেকে *247# ডায়াল করুন।
  • এরপর বেশ কিছু অপশন দেখতে পাবেন। তারপর সেই অপশনগুলো থেকে ৬ নং অপশন অর্থাৎ Pay Bill অপশনে আবার প্রবেশ করুন।
  • তারপর বিভিন্ন অপশন দেখতে পাবেন। প্রথমে আছে 1. Electricity (Prepaid). এরপরে আছে 2. Electricity (Postpaid). আপনারা এখান থেকে 2. Electricity (Postpaid) অপশনটিতে প্রবেশ করবেন।
  • এরপর 1. Palli Bidyut (Postpaid) বা 2. Palli Bidyut2 (Postpaid) অপশনে প্রবেশ করুন।
  • এরপর বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ২ নং অপশন অর্থাৎ Make Payment অপশনে প্রবেশ করুন।
  • তারপর ১ম অপশনে মানে Input SMS Account (A/C) number এ প্রবেশ করুন। (আপনারা ইচ্ছা করলে আগের মতো ২ নং অপশনে প্রবেশ করে একটা একাউন্ট সেভ করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে বিল পে করতে একটু বেশি সুবিধা হয়)
  • এরপর আপনার বিলের এসএমএস (SMS) হিসাব নং বা একাউন্ট নাম্বারটি নির্ভুল ভাবে দিন এবং ওকে করুন।
  • এরপর বিলের মাস দিতে হবে। এবং এর ফরম্যাট হবে MMYYYY. উপরে আমি এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। একটু দেখে নিবেন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন।
  • তারপর বিলের টাকার পরিমাণ দিতে হবে। সেখানে আপনার বিলের পরিমাণ নির্ভুল ভাবে দিয়ে দিবেন।
  • তারপর আপনার বিকাশ পিন নাম্বার (PIN Number) দিতে হবে। আপনি পিন নাম্বারটি নির্ভুল ভাবে দিয়ে দিবেন এবং ওকে করবেন।
  • এরপর আপনার ফোনে মেসেজ (Message) চলে আসবে যে, আপনার ঐ মাসের বিল পরিশোধ করা সফল হয়েছে!

এভাবে আপনি অতি সহজে এবং অল্প সময়ে বিল পরিশোধ করতে পারবেন।

তো বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদের বিকাশের মাধ্যমে পল্লীবিদ্যুৎ বিল চেক এবং পরিশোধ করা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা সহজভাবে আর্টিকেলটি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু!

আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারো হাজির হব আপনাদের সামনে নতুন কোনো আর্টিকেল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর TrickJano এর পাশেই থাকবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url