ফেসবুক আইডিতে খুব সহজেই চালু করুন ফলো বাটন

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ফেসবুকে কিভাবে ফলোয়ার বাটন যুক্ত করবেন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

ফেসবুক আইডিতে খুব সহজেই চালু করুন ফলো বাটন

 

আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, তারা সকলেই জানেন ফেসবুক ফলোয়ার বাটন কী। তাই না? মাঝে মাঝে আমরা যখন অন্যদের কারো আইডি তে ঢুকি দেখি তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট বাটন নেই বদলে রয়েছে একটি ফলোয়ার বাটন। দেখে সত্যিই মন খারাপ হয়, যে আমার আইডি এই ফলো বাটন নেই কেন। তো বন্ধুরা মন খারাপ করে লাভ নেই। এখন থেকে আপনার আইডিতেও এড ফ্রেন্ড বাটনের বদলে থাকবে ফলো বাটন।

তো এটা করা সত্যি অনেকটা সোজা, আপনাকে বেশি কিছু করতে হবে। তবে সব কিছু করার আগে এই পুরো পোস্ট পড়ে নিন, তাহলে সহজেই বুঝতে পারবেন কিভাবে ফেসবুক আইডি তে ফলোয়ার অপশন অন করতে হয়।

 

যেভাবে ফেসবুক ফলোয়ার বাটন যুক্ত করবেন

ফেসবুকে ফলোয়ার বাটন যুক্ত করতে নিচের স্টেপ গুলো অনুসরণ করুনঃ

১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন, এবং যে আইডি তে ফলোয়ার বাটন অন করতে চান সেই আইডি দিয়ে লগ ইন করুন।

২. এবার ফেসবুকের হোম পেজে গিয়ে মেনু বার এ ক্লিক করে দিন।

৩. এবার মেনু ওপেন হওয়ার পর, নিচের দিকে যান। নিচের দিকে গেলে Settings & Privacy নামক অপশন পাবেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আরো কয়েকটা অপশন আসবে, সেখান থেকে Settings এ ক্লিক করে দিবেন।

৪. এবার নতুন পেজ ওপেন হবে। সেখানে অনেক অপশন পাবেন। সেখান থেকে একটু নিচে গিয়ে দেখবেন How People Find You and Contact You নামক একটি অপশন আছে। সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর ২ টি মাল্টিপল অপশন পাবেন। সেখান থেকে Friends of Friends অপশন টি অন করে দিবেন।

৫. এবার, আবারো সেটিংস এ গিয়ে Followers and Public Content নামক অপশন খুজে বের করবেন।

৬. এরপর সেখানে গিয়ে সব অপশন Public করে দিবেন। আর নিচে কয়েকটা অপশন থাকবে সেগুলো অফ থাকলে অন করে দিবেন।

৭. ব্যাস কাজ অনেকটা শেষ। তবে আপনার আইডিতে এখন ফলোয়ার অপশন শো করলেও কত জন আপনাকে ফলো করছে সে টা শো করছে না। সেটা শো করানোর জন্য, আপনার অপেক্ষা করতে হবে, যতদিন না আপনার আইডি তে কেউ একজন নতুন করে ফলো বা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছে। যদি বেশি অপেক্ষা করতে হয় তাহলে নিজের অন্য যে কোনো আইডি দিয়ে, এই আইডি তে ফ্রেন্ড রিকুয়েস্ট বা ফলো করে দিবেন।

৮. এবার আবারো আগের আইডি তে ফিরে যান। এরপর নিজের প্রোফাইলে যান।

৯. এবার, প্রোফাইল থেকে Edit Profile এ ক্লিক করে দিন।

১০. এবার সেখানে প্রোফাইল ফটো, কাভার ফটো, বায়ো ইত্যাদি ইডিট করার অপশন পাবেন৷ কিন্তু সেখান থেকে আপনি বায়ো এর নিচের অপশন মানে Details অপশন টা তে ইডিট অপশনে ক্লিক করবেন।

১১. এবার, একদম নিচের দিকে যান। দেখতে পারবেন সেখান ফলোয়ার নামক একটি অপশন আছে সেটা অফ থাকবে অন করে দিন। এরপর সেভ এ ক্লিক করে দিবেন।

ব্যাস সব কাজ শেষ। এবার আপনার প্রোফাইলে ফলো বাটন ও শো করছে এর সাথে কতজন আপনাকে ফলো করছে সেটাও শো করবে।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Next Post
No Comment
Add Comment
comment url