গুগল এডসেন্স কী? গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন?
TrickJano তে আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো-গুগল এডসেন্স কী? গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন? তো চলুন শুরু করি।
বর্তমানে আমরা অনেকেই শুনে আসছি যে কেউ কেউ ওয়েবসাইট বানাচ্ছে। আর তাদের ওয়েবসাইট থেকে টাকা আয় করছে। আসলে একটি ওয়েবসাইট থেকে বিভিন্ন ভাবে আয় করা যায়। এগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত হলো গুগল এডসেন্স থেকে টাকা আয়।
মনে করেন আপনি একটা ওয়েবসাইট খুলেছেন। এখন যদি আপনার এই তৈরি করা ওয়েবসাইটে গুগল প্রদত্ত এড অর্থাৎ গুগল এডসেন্সের এড বসান, তাহলে আপনি সেই ওয়েবসাইট থেকে টাকা আয় করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগল এডসেন্স সম্পর্কে জানেন। এই আর্টিকেলটি মূলত তাদের জন্যই
গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স হলো গুগলের একটি এডভার্টাইজমেন্ট সরবরাহকারী প্রোগ্রাম। এটি গুগলের একটি নিজস্ব সার্ভিস। বিভিন্ন এড পাবলিশিং সাইটের মধ্যে গুগল এডসেন্স সর্বাধিক জনপ্রিয়। কারণ এটি বিশ্বস্ত এবং নিরাপদ। অনেকে একে ‘সোনার হরিণ’ হিসেবে আখ্যায়িত করে থাকেন।
যদি আপনার একটি ওয়েবসাইট কিংবা একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি গুগল এডসেন্সের মাধ্যমে ভিজিটরদের এড প্রদর্শনীর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। ঐ এডে যদি কোনো ভিজিটর ক্লিক করে তাহলে গুগল আপনাকে টাকা দিবে। অর্থাৎ আপনার সাইটের এডে যত বেশি ক্লিক পড়বে, তত বেশি আপনার ইনকাম হবে।
বর্তমানে গুগল এডসেন্সের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ তাদের ব্লগ কিংবা ইউটিউব চ্যানেলে এড বসিয়ে টাকা আয় করছে। এছাড়া বর্তমানে গুগল এডসেন্সে বাংলা ব্লগেরও চাহিদা রয়েছে।
গুগল এডসেন্স কিভাবে কাজ করে?
আপনারা হয়তো অনেকে জানতে ইচ্ছুক যে, গুগল এডসেন্স কিভাবে কাজ করে। প্রথমে কেউ বা কোনো প্রতিষ্ঠান তাদের এড গুগলকে দেখাতে বলে। এরপরে সেই প্রতিষ্ঠানের এড গুগল এডসেন্স পাবলিশ করে এবং এই এডগুলোই আমরা বিভিন্ন ব্লগ সাইটে বা ইউটিউবে দেখতে পাই। আর ঐ এডগুলো আমাদের ওয়েবসাইটের কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিজিটররা দেখতে পায় এবং সেগুলোতে ক্লিক করে।
প্রথমে কোনো প্রতিষ্ঠান গুগলকে তাদের এড দেখানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। এই টাকার মধ্যে গুগল নিজের জন্য ৩২% রাখে। আর বাকি ৬৮% আমাদের দেয়। এভাবেই মূলত গুগল এডসেন্স কাজ করে।
গুগল এডসেন্স কিভাবে টাকা দেয়?
আমি আগেই বলেছি যে, প্রথমে গুগল আপনার সাইটে বা ইউটিউব চ্যানেলে এড প্রদর্শন করাবে। এরপর আপনার সাইটের বা চ্যানেলের এই এড যখন কোনো ভিজিটর দেখবে এবং সেই এডে ক্লিক করবে তখন নিদিষ্ট পরিমাণ টাকা আপনার গুগল এডসেন্স একাউন্টে যোগ হয়ে যাবে।
এভাবে যখন আপনার ব্লগে অথবা ইউটিউব চ্যানেলে ভিজিটর বাড়বে এবং এর পাশাপাশি এডে ক্লিকের পরিমাণও বাড়তে থাকবে, তখন আপনার ব্যালেন্সও বাড়তে থাকবে। এভাবে যখন আপনার এডসেন্স ব্যালেন্স ১০০ ডলার হবে তখন আপনি সেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন। এভাবেই মূলত গুগল এডসেন্স আপনাকে টাকা দিবে।
কিভাবে গুগল এডসেন্সের জন্য আবেদন করবেন?
আমি আপনাদের একটু আগেই বলেছি যে, গুগল এডসেন্স থেকে আয় করতে চাইলে আপনার অবশ্যই একটি ব্লগিং ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল লাগবে। এরপরেই কেবল আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে এডসেন্সের জন্য আবেদন করুন।
কখন গুগল এডসেন্স এপ্রুভ হবে?
এডসেন্স এর জন্য আবেদন করার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে আপনি এপ্রুভাল নাও পেতে পারেন। সেজন্য আপনাকে কিছু দিন অপেক্ষা করতে হতে পারে। শুধু তাই নয়, গুগল আপনার ১ম আবেদন রিজেক্ট বা বাতিল করেও দিতে পারে। তাই আবেদন করার পূর্বে গুগলের Terms and conditions, policy ইত্যাদি সম্পর্কে আপনাকে পুরোপুরি অবগত থাকতে হবে।
যদি গুগল আপনার আবেদন বাতিল করে দেয়, তাহলে তারা আপনার মেইলে এডসেন্স বাতিল বা রিজেক্ট করার কারণটি জানিয়ে দিবে। আর আপনাকে ঐ সমস্যাটির সমাধান করার চেষ্টা করতে হবে। এবং তারপর আবার আবেদন করতে হবে। সবকিছু ঠিক থাকলে আপনি এপ্রুভাল পাবেন।
শেষকথা
তো প্রিয় বন্ধুরা, আজকে আমি গুগল এডসেন্সের সম্পূর্ণ ধারণা ও পরিচয় আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি, সম্পূর্ণ আর্টিকেলটি বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আর্টিকেলটি ভালো লেগেছে। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।
